দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামুরহাটে বৃহস্পতিবার মোটরসাইকেলের সঙ্গে ভটভটির সংঘর্ষে দুজন নিহত হয়েছে। একই দিন ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকের চাপায় এক বৃদ্ধ নিহত হন। ধামুরহাট উপজেলার জাহানপুর এলাকায় বৃহস্পতিবার বিকেলে একটি মোটরসাইকেলের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী ধামুরহাট উপজেলার কড়ইডাঙ্গা গ্রামের দেওয়ান আজিজুল ইসলাম (৫৯) ও দক্ষিণ চকযদু গ্রামের আবদুল হক (৬০) নিহত হন। ঠাকুরগাঁও সদর উপজেলার স্টেশন রোডের চেয়ারম্যান মার্কেটের সামনে বৃহস্পতিবার ট্রাকের চাপায় অপর একটি ফজলুর রহমান (৬৫) নিহত হন।