দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ ও নওগঁায় গতকাল মঙ্গলবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। সিরাজগঞ্জের বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়াশিকার নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছেন। সকাল পেৌনে আটটার দিকে পাবনার দুলাই ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মিকাইল ইসলাম তিনজন কর্মচারী নিয়ে মাইক্রোবাসযোগে গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন। মাইক্রোবাসটি বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চড়িয়াশিকার নামক স্থানে পঁেৌছালে বিপরীত দিক থেকে আসা সিরাজগঞ্জ থেকে পাবনাগামী শুভযাত্রা পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের তিন যাত্রী আহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে কলেজের অফিস সহকারী জিন্নাহ মিয়া (৩০) এবং পিয়ন মফিজুল ইসলাম রিপন (৩৫) মারা যান। আহত উপাধ্যক্ষকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগঁার নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় উপজেলার হাজীনগর ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের সদস্য তহমিনা খাতুন (২৬) নিহত হয়েছেন। দুপুর ১২টার দিকে হাজীগঞ্জের শিবপুর বাজার থেকে ভ্যানে করে মাখলাহাট গ্রামের বাড়িতে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তহমিনা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও সহকারী (হেলপার) পালিয়ে যান।