দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী এলাকায় গতকাল সোমবার বাস উল্টে চালকসহ দুজন নিহত হয়েছেন। একই দিন বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ্বরোডের মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। গতকাল সকালে পিরোজপুরের নাজিরপুর উপজেলার পাতিলাখালী এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে বাসের চালক চৌঠাইমহল এলাকার উজ্জ্বল (২৫) ও যাত্রী বড়ইবুনিয়া গ্রামের জমিলা বেগম (৭০) নিহত এবং ১৭ জন আহত হন। গতকাল দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী বিশ্বরোড মোড় এলাকায় টেম্পো থেকে ছিটকে পড়ে মিতা রানী ধর (৪৫) নামের এক যাত্রী আহত হন। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামের দুলাল চন্দ্র ধরের স্ত্রী।