দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
সিরাজগঞ্জে গত রোববার পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় গতকাল সোমবার ট্রাকচাপায় সিয়াম হোসেন (৪) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক ও সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, রোববার রাতে শাহজাদপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস সিরাজগঞ্জ পুলিশ লাইনে ফিরছিল। পথে সদর বাস টার্মিনাল এলাকায় বাসটির সঙ্গে নলকাগামী একটি অটোরিকশার মুখোমুিখ সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৫৫) মারা যান।
রোববার দুপুরে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া এলাকায় পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় হিউম্যান হলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এই গাড়ির যাত্রী রবি চান মিয়া (৩৫) ও হাসপাতালে নেওয়ার পর হাফিজুল ইসলাম (১৩) মারা যায়৷ এ দুর্ঘটনায় আরও ১১ যাত্রী আহত হন। তাঁরা সবাই উল্লাপাড়া পৌর শহরের বাসিন্দা। আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ ও বগুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বড়াইগ্রাম থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সিয়াম পারকোল এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক পার হচ্ছিল৷ এ সময় সেনাবাহিনীর একটি ছোট ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। সে উপজেলার পারকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব আলম জানান, ঘটনাস্থলে গিয়ে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন তাঁকে জানিয়েছেন, শিশুটি সেনাবাহিনীর গািড়র িনচে পড়ে নিহত হয়েছে।