দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার সাঁথিয়ায় গতকাল সোমবার দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর;পাবনা: পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার মাধপুর এলাকায় গতকাল পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অপর একটি বাসের সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী বাসের যাত্রী পাবনা সদর উপজেলার তেলিগ্রাম এলাকার মো. লিয়াকত হোসেন (৪৫), তাঁর মেয়ে রুনা খাতুন (২২) ও পাবনা শহরের রাধানগর মহল্লার সাজেদা খাতুন (২৫) নিহত হন। উল্লাপাড়া (সিরাজগঞ্জ): উপজেলার দাদপুর গ্রামের পাশে গতকাল একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে। এতে ওই বাসের যাত্রী বগুড়ার ধুনট উপজেলার বাসিন্দা পার্থ কুমার (২৩) নিহত হন।