দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের চিরিরবন্দরে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় বেসরকারি সংস্থা আরডিআরএসের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই দিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন।দিনাজপুর-রংপুর মহা-সড়কের চিরিরবন্দর উপজেলার চম্পাতলী এলাকায় গতকাল সকাল সাড়ে নয়টায় বিআরটিসির একটি বাস রংপুর থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটির আরোহী আরডিআরএসের রংপুর কার্যালয়ের কর্মকর্তা মো. রেজাউল করিম নিহত হয়েছেন। তাঁর বাড়ি লালমনিরহাটে।তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের রণচণ্ডী বিজিবি ক্যাম্পের সামনে গতকাল সকাল ১০টার দিকে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আটোয়ারী উপজেলার ছোটদাপ গ্রামের রাসেল (৩০), একই উপজেলার নলপুখুরী গ্রামের নহিদ ওরফে মাসুদ (৪০) ও সিরাজগঞ্জের ফারুক (৩৫) নিহত হন।