দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সদর উপজেলায় গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় এক গাড়িচালক নিহত হন।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

ফরিদপুর ও মানিকগঞ্জ:মানিকগঞ্জ সদরের ভাটবাউর এলাকায় গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে একটি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে অ্যাম্বুলেন্সের যাত্রী ফরিদপুর তিতুমীর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকহারুন অর রশিদ (৫৫) ঘটনাস্থলে মারা যান। হারুন ফরিদপুর শহরের ঝিলটুলী মহলার বাসিন্দা। এতে ফরিদপুর সদরের কানাইপুরের অ্যাম্বুলেন্সচালক রাজু শেখ (২৪) আহত হন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেলে তাঁর মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ: গজারিয়ার দাউদকান্দি সেতুর ঢালে সকাল সাড়ে সাতটার দিকে ট্রাকের সঙ্গে একটি ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গাড়ির চালক রাকিবুল (৩২) নিহত হন। তিনি গোপালগঞ্জের কাশিয়ানির দরিপদ্দভেল এলাকার বাসিন্দা। এ ছাড়া এক পরিবারের চারজন আহত হন। আহতদের বাড়ি ফেনীর দাগনভূঞায়।