দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জে গতকাল বুধবার লরির চাপায় এক শিশু নিহত হয়েছে। জামালপুর পৌর শহরে গতকাল একটি ভটভটি উল্টে এক গরু ব্যবসায়ী নিহত হন।

নিহত দুজন হলো হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া গ্রামের মো. বিল্লাল হোসেন ওরফে খোকার ছেলে মো. নাহিদুল ইসলাম (৪) এবং কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার কালু মিয়ার ছেলে কবির হোসেন (২০)।

হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে নাহিদ তাঁর বাবা বিল্লালের সঙ্গে দোকানে আসে। এ সময় হঠাৎ সে হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের আল আকবর একাডেমির সামনে চলে গেলে হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী একটি তৈলবাহী লরি তাঁকে চাপা দেয়।

 পুলিশ সূত্র জানায়, গতকাল সকালে কবির হোসেন রাজিবপুর থেকে গরুবোঝাই ভটভটি দিয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার উদ্দেশে রওনা দেন। গতকাল সকাল ১০টার দিকে জামালপুর-মেলান্দহ সড়কের বকুলতলা এলাকায় ভটভটিটি উল্টে যায়। এতে তিনি ভটভটির চাপায় মারা যান।