দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় গতকাল বুধবার যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে প্রদীপ কুমার (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। প্রদীপ কুমার কুমারখালী সাব-রেজিস্ট্রি অফিসের মুহুরি ছিলেন। তিনি কুমারখালী পৌর এলাকার বাটিকামারা গ্রামের ননী গোপালের ছেলে। বাগেরহাটে ট্রাকের চাপায় আয়েশা আক্তার (১২) নামের পথচারী এক শিশু নিহত হয়েছে।