দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জ সদর ও বরগুনার আমতলীতে গত শনিবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে।সদর উপজেলার নখড়ীরচর গ্রামে শনিবার সন্ধ্যা সাতটার দিকে একটি মোটরসাইকেলের চাপায় নখড়ীরচর গ্রামের আসাদ শেখের মেয়ে জলি (৩) নিহত হয়েছে। মোটরসাইকেলটি আটক করা যায়নি।আমতলী-পটুয়াখালী সড়কের ডাক্তারবাড়ি বাসস্ট্যান্ডে শনিবার রাত আটটার দিকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ যান টমটম উল্টে যায়। এতে টমটমের যাত্রী মহসীন (২৫) নিহত হন। এ দুর্ঘটনায় আরও ১০ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে জয়ফুল বিবি (৫০) ও জুলহাসকে (৩৫) বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ বাসটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।