দুই জেলায় ২১ গবাদিপশুর মৃত্যু, আক্রান্ত অর্ধশতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে গত তিন দিনে গলাফোলা রোগে সাতটি মহিষ মারা গেছে। নাটোরের লালপুরে এনাপ্লাজমোসিস রোগে গত ১০ দিনে ১২টি মহিষ ও দুটি গরু মারা গেছে। এই দুই স্থানে এসব রোগে অর্ধশতাধিক গরু ও মহিষ আক্রান্ত হয়েছে। চিকি ৎ সক ও প্রাণিসম্পদ কর্মকর্তারা আক্রান্ত মহিষ ও গরুর মাংস না খাওয়ার পরামর্শ দিয়েছেন। নাটোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ টি এম ফজলুল কাদের বলেন, কোনো ক্রমেই অসুস্থ পশু জবাই করে মাংস খাওয়া যাবে না। মাংস খেলে মানুষ আক্রান্ত হবে না, তবে রোগের বিস্তার ঘটবে। মৃত পশু পানিতে বা খোলা জায়গায় না ফেলে কম পক্ষে পাঁচ-ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে।গোদাগাড়ী উপজেলার রাজাবাড়িহাট খারিজাগাথি (মোল্লাপাড়া) গ্রামের সাদেক আলীর ছয়টি মহিষ গত চার দিনে মারা যায়। গত রোববার একই গ্রামের মোখলেছুর রহমানের একটি গর্ভবতী মহিষ মারা গেছে। আরও একটির অবস্থা আশঙ্কাজনক। চিকি ৎ সকেরা জানিয়েছেন, যেকোনো সময় এটিও মারা যাবে। এই গ্রামে আরও ১৩টি মহিষ আক্রান্ত হয়েছে। সাদেক আলীর ভাতিজা সুমন আল হাসান জানান, গলাফোলা রোগে আক্রান্ত হলে মহিষের শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসে। একপর্যায়ে পেট ফুলে মারা যায়। গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তকব্বর হোসেন রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, এই রোগের নাম হচ্ছে হেমোরজিক সেপ্টিসিমিয়া (এইচএস)। যে মহিষগুলো এখনো বেঁচে আছে সেগুলোকে প্রতিষেধক দেওয়া হয়েছে। আশা করা যায় আর কোনো মহিষের ক্ষতি হবে না। ৩ আগস্ট থেকে লালপুর উপজেলার মাধবপুর ও বাকনাই গ্রামের নাজিম উদ্দিন, শেরেকুল, বেলাল, মিন্টু, জালাল উদ্দিন, আলম, জয়মুদ্দিন, বাবলুসহ কয়েকজন খামারির ১২টি মহিষ ও দুটি গরু এনাপ্লাজমোসিস রোগে মারা গেছে। গত বৃহস্পতিবার আক্রান্ত মহিষের নমুনা জয়পুরহাট প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠানো হয়। আঞ্চলিক প্রাণিরোগ অনুসন্ধান গবেষণাগার জয়পুরহাটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুরুল আমীন বলেন, আক্রান্ত মহিষের নমুনা পরীক্ষায় প্রথমে হিমোরেজিক সেপ্টিসিমিয়া ধরা পড়ে। এটি ব্যাকটেরিয়াবাহিত সংক্রামক রোগ। পরে এনাপ্লাজমোসিস রোগ ধরা পড়েছে। এটি জীবাণুবাহিত রোগ। তবে এই রোগ পশু থেকে মানুষে সংক্রমিত হয় না। পশু থেকে পশুতে সংক্রমিত হতে পারে। নুরুল আমীন আরও জানান, এই রোগ হলে পশুর ১০৫ থেকে ১০৬ ডিগ্রির ওপর জ্বর, গলা ও পেট ফুলবে, শ্বাস কষ্ট এবং লালা নির্গত হবে। যথাযথ চিকি ৎ সা না হলে দুই দিনের মধ্যে পশু মারা যাবে। রোগ প্রতিরোধের জন্য এইচএস ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। রোগাক্রান্ত হলে পশুকে ইমিডোকার, রেনামাইসিন, অ্যান্টিহিস্টাসিন জাতীয় ইনজেকশন ও নাপা ট্যাবলেট দেওয়া যেতে পারে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান জানান, বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ইউনিয়ন চেয়ারম্যানকে অসুস্থ গরু জবাই ও মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করে মাইকিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সুস্থ পশুকে টিকা প্রদান ও অসুস্থ পশুর চিকি ৎ সার জন্য জরুরি ভিত্তিতে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।