প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের কীর্তনখোলা নদীতে একটি মাছ ধরা নৌকার সঙ্গে জাহাজের ধাক্কায় মো. আল আমিন হাওলাদার (২৫) ও সাইদুল সরদার (৩০) নামের দুই জেলে নিখোঁজ হয়েছেন। জাহাজের ধাক্কায় নদীতে পড়ে গিয়ে সাঁতরে তীরে উঠে আবুল কালাম জানান, গতকাল ভোররাতে কীর্তনখোলার লামচরি এলাকায় মাছ ধরার সময় ঢাকা থেকে আসা এমভি বাঙালি নামে একটি জাহাজের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁরা নদীতে পড়ে যান। পরে তিনি সাঁতরে তীরে উঠলেও তাঁর সঙ্গে থাকা আল আমিন ও সাইদুল উঠতে পারেননি।