দুই জেলে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার অপহৃত দুই জেলে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ দিয়ে গত সোমবার বিকেলে বাড়ি ফিরে এসেছেন। ফিরে আসা জেলে সেলিম ও সাইফুল ইসলাম জানান, তাঁরা ৬ সেপ্টেম্বর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ওই দিন লালদিয়া ও পক্ষীদিয়ার চরসংলগ্ন এলাকায় তাঁদের ট্রলারে হানা দেয় জলদস্যু রাজু বাহিনীর সদস্যরা। দস্যুরা তাঁদের দুজনকে অপহরণ করে সুন্দরবনের গহিনে আস্তানায় আটকে রাখে। পরে তিন লাখ টাকা পণ দেওয়ার পর দস্যুরা তাঁদের মুক্তি দেয়।