প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতী নদীতে বাঁধ দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। দুই জেলে হলেন উপজেলার টিকরপাড়া গ্রামের অনিমেষ মালো (২৫) ও পরানপাড়া গ্রামের গৌরাঙ্গ কুমার বিশ্বাস (২৫)। গত মঙ্গলবার সন্ধ্যায় নির্বাহী হাকিম ইউএনও মোহাম্মদ আবুল খায়েরের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। গতকাল বুধবার তাঁদের কারাগারে পাঠানো হয়। ইউএনও এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।