দুই টাকা কেজি আলু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরে ১০ টাকায় পাঁচ কেজি আলু বিক্রি হচ্ছে। দুই দিন ধরে বিক্রেতারা উপজেলার বিভিন্ন হাটে প্রতি কেজি আলু তিন টাকা বিক্রি করছেন। আর যে ক্রেতা একসঙ্গে পাঁচ কেজি আলু কিনছেন, তাঁকে কেজিতে এক টাকা ছাড় দেওয়া হচ্ছে। এতে অনেক ক্রেতা ১০ টাকায় পাঁচ কেজি আলু কিনছেন। এ অবস্থায় কৃষকেরা পড়েছেন বিপাকে। তাঁদের উৎপাদন খরচই উঠছে না। উপজেলা কৃষি কর্মকর্তা পার্থপ্রতিম সাহা বলেন, এলাকায় আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু উপজেলায় কোনো হিমাগার নেই। ফলে পচনের ভয়ে কৃষকেরা পানির দরে আলু বিক্রি করছেন।