দুই ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকায় দুই ট্রাকের মধ্যখানে পড়ে প্রাণ গেল দুলাল সরকার নামের এক শ্রমিকের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল সরকারের (৫০) বাড়ি সাতক্ষীরার সদর উপজেলার ফুলতলা গ্রামে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, একটি ভারতীয় ট্রাক থেকে পাথর নামানোর কাজ করছিলেন দুলাল। এ সময় পাশ দিয়ে আরেকটি ট্রাক আসে। দুই ট্রাকের মাঝখানে পড়ে প্রাণ হারান দুলাল।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।