দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বালুবাহী ও রডবোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকেরই চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন ফরিদ মিয়া (৩০) ও শরীফ মিয়া (৩০)। ফরিদের বাড়ি শিবপুর উপজেলায় ও শরীফের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।
পুলিশ বলেছে, শিবপুর থেকে ছেড়ে আসা বালুবাহী একটি ট্রাক মাধবদীর দিকে যাচ্ছিল। এটি মহাসড়কের বাইসকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রডবোঝাই অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নরসিংদী মডেল থানার এসআই আহসান উল্লাহ চৌধুরী বলেন, ময়নাতদন্ত শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।