দুই ট্রাকের সংঘর্ষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ জানুয়ারি। সকাল সোয়া সাতটা। ঢাকা-টাঙ্গাইল-এলেঙ্গা সড়কের দীর্ঘ যানজট পেরিয়ে শাহ ফতেহ আলী পরিবহনের নৈশকোচটি কুয়াশা ভেদ করে বঙ্গবন্ধু সেতু পূর্ব সংযোগ সড়কে এগিয়ে যাচ্ছে বগুড়ার উদ্দেশে। বাসের বেশির ভাগ যাত্রী ঘুমিয়ে। আচমকা বিকট শব্দ। গাড়ির চালক কড়া ব্রেক চাপলেন। এরই মধ্যে বাসটি সামনে কোনো কিছুর সঙ্গে সজোরে আঘাত খেল। কারণ সামনের ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে একটি ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। আরেকটি কাত হয়ে পড়ে গেছে। সেটির নিচে একটি সিএনজি অটোরিকশার আংশিক চাপা পড়েছে। কিছুক্ষণের মধ্যেই পার্শ্ববর্তী গ্রাম থেকে লোকজন ছুটে এসে দুই ট্রাকের চালক ও তাঁদের সহকারী এবং আরেকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করলেন। এই দুর্ঘটনার ছবি তুলেছেন বাসের যাত্রী রাশেদুর রহমান।



