দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর পুঠিয়ায় গতকাল মঙ্গলবার সকালে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন চালক ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁর নাম নূর মোহাম্মদ। বাড়ি যশোরে।পুঠিয়া থানার পরিদর্শক (তদন্ত) আসলাম হোসেন জানিয়েছেন, সকাল ছয়টার দিকে পুঠিয়া উপজেলার রাজশাহী-নাটোর সড়কের ঝলমলিয়া নামক স্থানে রাজশাহী থেকে নাটোরগামী একটি কলাবাহী ট্রাক ও রাজশাহীগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই কলার ট্রাকের চালক মারা যান। ওই অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় অক্ষত অবস্থায় বালুর ট্রাকের চালক পালিয়ে যান।রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গোপেন আচার্য বলেন, মৃত অবস্থায় ট্রাকচালককে হাসপাতালে আনা হয়েছিল, পরে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।