প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর পৌরসভার মনোহর বাজারে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে একদল ডাকাত পাঁচটি দোকানে ডাকাতি করে৷ পালিয়ে যাওয়ার সময় দুই ডাকাতকে আটক করে পুলিশ৷ ডাকাতেরা বাজারের চার নৈশপ্রহরীকে বেঁধে রেখে পাঁচটি দোকান থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে৷ পালানোর সময় দেলোয়ার ও সুলতান নামের দুই ডাকাতকে আটক করা হয়৷ শরীয়তপুর প্রতিনিধি