দুই ডিফেন্স কলেজের সমঝোতা ভারতের মন্ত্রিসভায় অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের দুই ডিফেন্স কলেজের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি অনুমোদন করেছে ভারতের মন্ত্রিসভা। গতকাল বুধবার সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্মারকটি অনুমোদন দেওয়া হয় বলে দেশটির এক কর্মকর্তা জানান।
গত এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় ন্যাশনাল ডিফেন্স কলেজ, ঢাকা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নয়াদিল্লির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।