দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদ থেকে আতিউর রহমানের পদত্যাগের পর দুই ডেপুটি গভর্নরকে অব্যাহতি দেওয়া হলো। আজ মঙ্গলবার পরিকল্পনা কমিশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান।
সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘টু আর গন। তাঁদের জায়গায় নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া হবে।’ ওই দুজন নাজনীন সুলতানা ও আবুল কাশেম কি না— এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী ‘সম্মতিসূচক’ জবাব দেন।