দুই তথ্য কমিশনার নিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য কমিশনের সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক খুরশিদা বেগম সাঈদকে তথ্য কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে।
আজ সোমবার তথ্যবিবরণীতে বলা হয়, তথ্য অধিকার আইনানুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই দুজনকে নিয়োগ দিয়েছেন।
তথ্য কমিশনারদের পদমর্যাদা, পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধা সরকার নির্ধারণ করবে।