দুই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলায় দুই তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ ও জেরা গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। ২২ এপ্রিল মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আখতারুজ্জামান।গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন কর্মকর্তা আখতারুজ্জামান ও আওলাদ হোসেনের সাক্ষ্য এবং জেরা শেষ হয়। এ নিয়ে এই মামলার ৮৪ জন সাক্ষীর মধ্যে ৫৪ জন সাক্ষ্য দিলেন।২০০১ সালে রমনা বটমূলে বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত হন। এ ঘটনায় রমনা থানায় দুটি মামলা হয়। ২০০৮ সালের ২৯ নভেম্বর মুফতি আবদুল হান্নান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই মাওলানা তাজউদ্দিনসহ হরকাতুল জিহাদের ১৪ জঙ্গিকে আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের এ দুই মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।