দুই তরুণ আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে গতকাল মঙ্গলবার ভোরে নাটোরের কাছিকাটা টোল প্লাজা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ তিনটি পিস্তল, ছয়টি ম্যাগাজিন, ২০টি গুলিসহ দুই তরুণকে আটক করেছে। নাটোর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক কৃষ্ণ কুমার জানান, ওই টোল প্লাজা এলাকায় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে শুভ ও হাফিজুরের কাছ থেকে ওই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তাঁদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবপুর গ্রামে।
নাটোর প্রতিনিধি