প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ দৌলতদিয়া যৌনপল্লি থেকে গত শনি ও রোববার দুই তরুণীকে উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়। রোববার সন্ধ্যায় যৌনপল্লি থেকে উদ্ধার হওয়া তরুণী (১৮) বলেন, ১০ জুন সকালে পরিবারের সদস্যদের সঙ্গে রাগ করে তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ করার জন্য রওনা দেন। এ সময় আকলিমা নামের এক নারী ভালো বেতনে অন্যত্র কাজ দেওয়ার কথা বলে গভীর রাতে তাঁকে দৌলতদিয়া যৌনপল্লিতে এনে বিক্রি করে দেয়। পুলিশ জানায়, তরুণী নিজেই রোববার রাতে চারজনকে আসামি করে মামলা করেছেন। এর আগে শনিবার যৌনপল্লি থেকে আরেক তরুণীকে (১৯) উদ্ধার করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি