দুই তরুণীকে ফেরত দিল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি তরুণীকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গত শনিবার রাত নয়টার দিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের জনসংযোগ কর্মকর্তা হাবিবুল্লাহ আল বাকী বলেন, ২২ জুন একজন নারী পাচারকারী দুই বাংলাদেশি তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যান। পরে তাঁদের একটি ঘরে বন্দী করে রাখা হয়। সেখান থেকে তাঁরা কৌশলে পালিয়ে বাংলাদেশে আসার সময় ঘোজাডাঙ্গা সীমান্তে বিএসএফের হাতে শনিবার বিকেলে পাঁচটার দিকে আটক হন। এই দুই তরুণী হলেন ঢাকার যাত্রাবাড়ী এলাকার মো. সেন্টু মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১৮) ও মন্টু মিয়ার মেয়ে সনিয়া আক্তার (১৬)।