দুই তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের বিরুলিয়া এলাকা থেকে গত শুক্রবার রাতে অজ্ঞাতনামা এক তরুণীর (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে শ্বাসরোধ ও আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে সাভার পৌর এলাকার জামসিং গ্রামের ভাড়াবাড়ি থেকে গতকাল শনিবার সকালে নার্গিস আক্তার (২২) নামের এক পোশাকশ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নার্গিস আশুলিয়ার গোরাট এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, শুক্রবার রাত নয়টার দিকে বিরুলিয়ার খেয়াঘাট এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলা ও নাকে আঘাতের চিহ্ন ছিল।
থানার এসআই আলমগীর হোসেন বলেন, পোশাকশ্রমিক নার্গিসের সঙ্গে তাঁর আত্মীয় মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার রাতে মাসুদের সঙ্গে নার্গিসের তর্ক-বিতর্ক হয়। এর জের ধরেই নার্গিস রাতের কোনো একসময় বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।