দুই তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী গ্রামের এক কলেজছাত্রীকে (১৮) উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ইউএনও এস এম ফরিদউদ্দিন এ সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার জানখালী গ্রামের সুমন মোল্লা (২০) ও ইব্রাহিম মোল্লা (২৪)। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বেলা তিনটার দিকে মেয়েটি কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে সুমন মোল্লা ও ইব্রাহিম মোল্লা তাঁকে উত্ত্যক্ত করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁদের আটক করেন। পরে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই তরুণকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠান।