দুই তরুণের দণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার দায়ে দুই তরুণকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহিসনা বেগম ওই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কুরবানগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের হাফিজুর রহমান ও পারভেজ মিয়া। ইউএনও জানান, শহরতলির শান্তিগঞ্জে স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করার সময় গ্রামবাসী এই দুই তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের দোষ স্বীকার করেন। সুনামগঞ্জ অফিস