দুই তরুণের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় ইয়াবা বিক্রির ঘটনায় গতকাল বুধবার দুই তরুণকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁরা হলেন মানিকগঞ্জ পৌর এলাকার পশ্চিম দাশড়া গ্রামের রফিকুল ইসলাম (১৮) ও এনামুর রহমান (১৯)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, গতকাল বিকেল চারটার দিকে পশ্চিম দাশড়া গ্রামে অভিযান চালিয়ে রফিকুলকে ৩০টি ও এনামুরকে পাঁচটি ইয়াবা বড়িসহ আটক করা হয়। বিকেলেই তাঁদের ইউএনও মুহাম্মদ শাহাদৎ খন্দকারের কার্যালয়ে নেওয়া হয়। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন। সন্ধ্যায় তাঁদের জেলা কারাগারে পাঠানো হয়।