দুই তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসার ইউনিয়নের খিলগ্রাম থেকে গত রোববার রাতে দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরুণেরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজীহার ইউনিয়নের কাজীর গ্রামের আক্কেল সরদারের ছেলে সুমন সরদার (১৮) ও নজরুল ইসলাম হাওলাদারের ছেলে রহিম হাওলাদার (২০)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রোববার রাতে সুমন সরদার, রহিম হাওলাদার, ইসমাইল হাওলাদার ও হাসান মিয়া একটি মোটরসাইকেলে করে আগৈলঝাড়া থেকে রওনা দেন। রাত দুইটায় কালকিনির খিলগ্রামে চি ৎ কার শুনে এলাকার লোকজন সেখানে গিয়ে দেখে, গুরুতর জখম হয়ে একজন রাস্তায় ও অন্যজন খালের পাড়ে পড়ে আছেন। আর দুজন একটি মোটরসাইকেলে করে পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যে আহত দুজন ঘটনাস্থলে মারা যান। কালকিনি থানার ওসি এ কে এম শাহীন মণ্ডল বলেন, এ ব্যাপারে আগৈলঝাড়া থানায় একটি হত্যা মামলা করা হবে বলে তিনি জেনেছেন।