দুই দফা দাবিতে শিক্ষকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা দুই দফা দাবিতে গত রোববার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন।বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আহ্বায়ক মো. সাইফুর রহমান প্রথম আলোকে জানান, শিক্ষকদের দুই দফা দাবি হলো: শিক্ষকদের জন্য প্রস্তাবিত পর্যায় উন্নয়ন নীতিমালা কার্যকর করার সিদ্ধান্ত পুনর্বহাল এবং শিক্ষক সমিতি কর্তৃক প্রস্তাবিত ও উপাচার্যের প্রতিশ্রুতি অনুযায়ী সহযোগী অধ্যাপকদের পর্যায় উন্নয়ন বা নিয়োগ ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন করতে হবে।গত ২৯ নভেম্বর শিক্ষক সমিতির সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী রোববার থেকে শিক্ষকেরা কর্মবিরতি শুরু করেন। এ সময় শিক্ষকেরা ক্লাস ও পরীক্ষা নেওয়া থেকে বিরত থাকেন।এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলরাম রায় বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষকদের দাবি দুটি যৌক্তিক মনে করে না। তার পরও ১২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় দাবি দুটি নিয়ে আলোচনা হতে পারে। তবে রেজিস্ট্রার জানান, শিক্ষকদের দাবি দুটির বিষয়ে এরই মধ্যে রিজেন্ট বোর্ডের সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ বিশিষ্ট শিক্ষাবিদদের মতামত নেওয়া হয়েছে। তাঁরা কেউ ওই দাবির পক্ষে মত দেননি।