দুই দফা দুর্ঘটনায় শাটল ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর ও বিশ্ববিদ্যালয়ে চলাচলরত শাটল ট্রেন গতকাল সোমবার দুই দফা দুর্ঘটনার শিকার হয়েছে। এতে চারজন আহত হয়েছেন।বিশ্ববিদ্যালয় থেকে নগরে এবং নগর থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে বিভিন্ন সময়ে এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে শাটল ট্রেন চলাচলের সময়সূচি ভেঙে পড়ে। এতে নির্ধারিত সময়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ভোগে পড়তে হয় শিক্ষার্থীদের।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন বলেন, দুই দফা দুর্ঘটনার কবলে পড়ায় শাটল ট্রেন চলাচলের সময়সূচি ভেঙে পড়ে। এতে শিক্ষার্থীদের সাময়িকভাবে দুর্ভোগে পড়তে হয়। সন্ধ্যার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।সূত্র জানায়, শহরগামী বেলা আড়াইটার শাটল ট্রেন বড়দীঘি এলাকায় একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়। নগরের ষোলশহর রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়া তিনটা ৪০ মিনিটের শাটল ট্রেনও একটি ব্যক্তিগত গাড়িকে ধাক্কা দেয়।জিআরপি থানার ওসি আবু তাহের খান জানান, দুটি দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন। তবে তাঁদের কারও পরিচয় পাওয়া যায়নি। বিকেল চারটা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের পার্শ্ববর্তী কুমারপাড়া রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এতে নগর থেকে বিশ্ববিদ্যালয়গামী চারটার শাটল ট্রেন দুই ঘণ্টা আটকা পড়ে।