দুই দল ছাত্রের মুখোমুখি অবস্থান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের ছাত্রের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও মুখোমুখি অবস্থানের পরিপ্রেক্ষিতে সংঘাত এড়াতে কর্তৃপক্ষ ওই সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে অবস্থানকারী আবাসিক ছাত্রীরা গতকাল দুপুরে ছাত্রীনিবাস ত্যাগ করে। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত তৃতীয় বর্ষের পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্ররা হলেন কাউছার আহমেঞ্চদ, কামরুল ইসলাম, শুভ সাহা, শাহ্ আলম ও প্রণব রায়।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে গত বুধবার ক্যাম্পাসে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। যার মধ্যে একটি ছিল ভলিবল প্রতিযোগিতা। দ্বিতীয় বর্ষ ও তৃতীয় বর্ষের মধ্যে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা জয়লাভ করে।
বিজয়ী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা সন্ধ্যায় ক্যাম্পাসে আনন্দ-উল্লাস করে। এতে পরাজিত তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়। তারা রাত নয়টার দিকে দ্বিতীয় বর্ষের ছয় শিক্ষার্থী রুপু মজুমদার, নির্যয় নাথ, ইফতেখার নাঈম, ফাহিম খোন্দকার, মাজেদুল হক, আবু হোসেনকে মারধর করে।
এ ঘটনার জের ধরে গতকাল সকালে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভকারীরা তাদের সহপাঠীদের ওপর হামলার ঘটনায় জড়িত তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বহিষ্কার ও শাস্তির দাবি জানায়। একপর্যায়ে দুই পক্ষ মুখোমুখি হয়ে পড়ে।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রথমে উভয়পক্ষকে শান্ত থাকার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে শর্টগান থেকে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ও ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে রিফাত ও আবির নামে দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী আহত হয়েছে।
ফাঁকা গুলি ছুড়ে উত্তেজিত ছাত্রদের ছত্রভঙ্গ করার কথা স্বীকার করে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অধ্যক্ষ আবু নাছের মোহামঞ্চদ শামীম বলেন, খেলায় পরাজিত হয়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের মারধর করলে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় পাঁচ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।