দুই দল ছাত্রের সংঘর্ষ, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জ কবির কলেজিয়েট একাডেমীতে গতকাল মঙ্গলবার দুই দল ছাত্রের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।পুলিশ সূত্র জানায়, থুতু ফেলাকে কেন্দ্র করে গতকাল দুপুরে কবির কলেজিয়েট একাডেমীর একাদশ শ্রেণীর ছাত্র সোহেল ও দ্বাদশ শ্রেণীর ছাত্র শাকিলের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তাদের পক্ষ নিয়ে দুই দল ছাত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।