দুই দল জেলের সংঘর্ষ, একজন নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া ও বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মধ্যবর্তী কচা নদীতে মাছ ধরার সময় দুই দল জেলের মধ্যে সংঘর্ষে এক জেলে নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

সোমবার হরিণপালা এলাকার কয়েকজন জেলে কচা নদীতে মাছ ধরতে যান। এ সময় একই এলাকায় মাছ ধরতে থাকা মোরেলগঞ্জ এলাকার কয়েকজন জেলের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। এ সময় হরিণপালা এলাকার রফিকুল ইসলাম  নদীতে পড়ে নিখোঁঁজ হন। রফিক নিখোঁঁজ হওয়ার খবরে ভান্ডারিয়ার  জেলেরা একত্র হয়ে মোরেলগঞ্জ এলাকার নয় জেলেকে ধরে ভান্ডারিয়া থানার পুলিশের হাতে তুলে দেন। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।