দুই দলের বাইরে দ্বিতীয় ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় বক্তারা আওয়ামী লীগ-বিএনপির বাইরে দ্বিতীয় ধারার গণমুখী রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তাঁরা নতুন বাংলাদেশ গঠনের কথা বলেছেন।
গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। তাঁরা পতাকা উত্তোলন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেন।
এইচ এম এরশাদ বলেন, তিনি নির্বাচনে অংশ নেননি, অথচ নির্বাচিত হয়েছেন। ভোট না করলেও এখন নির্বাচিত হওয়া যায়। আর ভোট করলে পরাজিত হতে হয়। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী জেএসডির নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের সরকারের সময় আ স ম আবদুর রব মন্ত্রী থাকাকালে হাসানুল হক ইনু সমালোচনা করতেন। এখন জাসদের আরেক অংশের নাম নিয়ে তিনি মন্ত্রী হয়েছেন। কিন্তু আপনারা কোনো সমালোচনা করছেন না।
জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশ আজ গভীর সংকটে। গণতন্ত্র নির্বাসনে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ভোট হবে না।