দুই দলের সংলাপ নিয়ে রিট, আজ আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই শীর্ষ রাজনৈতিক দলের প্রধানদের মধ্যে রাজনৈতিক সংলাপের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর গতকাল মঙ্গলবার শুনানি হয়েছে। পৃথক দুটি রিটের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ আজ আদেশের দিন ধার্য করেছেন। শুনানির সময় আবেদনকারীকে উদ্দেশ করে আদালত বলেন, ‘সংলাপ ও নির্বাচন নিয়ে তো সংবিধানেই বলা আছে। কাউকে সংলাপে বসতে বাধ্য করার জন্য কি আমরা নির্দেশনা দিতে পারি?’চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ এবং আগামী সাধারণ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করতে দুই শীর্ষ নেত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সংলাপ শুরুর নির্দেশনা কেন দেওয়া হবে না—এই মর্মে রুল চেয়ে ১৪ মার্চ একটি রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ ইউনূস আলী আকন্দ রিটটি করেন।