দুই দশকে রায়গঞ্জে খানার সংখ্যা বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দশকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় খানার সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
উপজেলা পরিসংখ্যান দপ্তর সূত্র জানায়, ১৯৯১ সালের খানা জরিপে উপজেলার নয়টি ইউনিয়নে খানার সংখ্যা ছিল ৪১ হাজার ৮৬২। ২০০১ সালের জরিপে খানার সংখ্যা বেড়ে হয় ৫৮ হাজার ৪৮০। সর্বশেষ ২০১১ সালের জরিপে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার খানার সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ১৯৮-এ, যা গত দুই দশকে প্রায় দ্বিগুণ।
উপজেলা পরিসংখ্যান দপ্তরের তদন্তকারী কর্মকর্তা বলরাম বসাক বলেন, গত তিন বছরে খানার যে সংখ্যা বেড়েছে সেগুলো পরবর্তী জরিপে এসব ধরা হবে।
উপজেলার ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খান বলেন, যৌথ পরিবারগুলো ভেঙে একক পরিবারে পরিণত হওয়ায় এ সংখ্যা দ্রুত বাড়ছে। মানুষের রুচি আর পছন্দের কারণে যৌথ পরিবার আর খুঁজে পাওয়া যায় না।