দুই দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছায় অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার জের ধরে গত রোববার বাসশ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাসশ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে দুই দিন ধরে পীরগাছা-রংপুর সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাচালক সমিতির পীরগাছা উপজেলা সভাপতি আ. রউফ বলেন, বাসশ্রমিকেরা অহেতুক অটোরিকশা চলাচলে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। পীরগাছা বাসশ্রমিক ইউনিয়নের উপজেলা সম্পাদক দেলোয়ার হোসেন বাবলু জানান, এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট অব্যাহত থাকবে।