দুই দিন পর মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবলীগের কর্মী মেহেদী হাসান ওরফে বাদল হত্যাকাণ্ডের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার রাতে মামলা হয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
মেহেদীর ঘনিষ্ঠ ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, মেহেদী ভাইয়ের স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। মামলায় দুবাইপ্রবাসী শফিকুল ইসলামসহ তিনজনকে হুকুমের আসামি করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে নগরের শেরশাহ কলোনি এলাকায় মেহেদীকে গুলি করে খুন করে সন্ত্রাসীরা।