দুই দিন পর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে জমিরুল হকের (২৯) লাশ দুই দিন পর উদ্ধার করেছেন স্থানীয় পাথর শ্রমিকেরা। গতকাল শুক্রবার সকালে পাথর শ্রমিকেরা নদীর সর্দারপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেন। গত বুধবার দুপুরে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে জমিরুল নিখোঁজ হন। তাঁর জাল পাথরের খাঁজে আটকে গেলে তিনি জাল ছাড়াতে নদীতে নেমে পানির স্রোতে হারিয়ে যান। ওই দিন স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা মিলে চেষ্টা করেও তাঁকে উদ্ধার করতে পারেননি। জমিরুল হক দর্জিপাড়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।