দুই দিন বন্ধ থাকবে মৈত্রী এক্সপ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন হয়ে ঢাকা ও ভারতের কলকাতার মধ্যে চলাচলকারী যাত্রীবাহী মৈত্রী এক্সপ্রেস ট্রেন আগামী ২৯ ও ৩০ জুলাই বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি উপলক্ষে দুই দেশের রেলওয়ে কর্তৃপক্ষ ওই দুই দিন রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। দর্শনা বন্দরের রাজস্ব কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, সড়কপথে যাত্রী চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।