দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার গাভির ওলান স্বাস্থ্য নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিতীশ চন্দ্র দেবনাথ, সুইডেনের ন্যাশনাল ভেটেরিনারি ইনস্টিটিউটের প্রজেক্ট লিডার ইলভা পেরসন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন মো. আহসানুল হক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অধ্যাপক মিজানুর রহমান। কর্মশালায় ভারত, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সুইডেন, নেদারল্যান্ড, ফ্রান্স, কেনিয়া ও বাংলাদেশের গবেষকেরা অংশ নিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উন্নয়নশীল দেশে গাভির ওলান স্বাস্থ্য নিয়ন্ত্রণ ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এই কর্মশালায় ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। এ ছাড়া কর্মশালায় অংশ নেওয়া দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বাংলাদেশে গাভির ওলান স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।

চট্টগ্রামভেটেরিনারিবিশ্ববিদ্যালয়

দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার গাভির ওলান স্বাস্থ্য নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান আবদুল মান্নান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউজিসির সদস্য অধ্যাপক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নিতীশ চন্দ্র দেবনাথ, সুইডেনের ন্যাশনাল ভেটেরিনারি ইনস্টিটিউটের প্রজেক্ট লিডার ইলভা পেরসন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন মো. আহসানুল হক।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাশের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন অধ্যাপক মিজানুর রহমান।কর্মশালায় ভারত, ভুটান, মিয়ানমার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, সুইডেন, নেদারল্যান্ড, ফ্রান্স, কেনিয়া ও বাংলাদেশের গবেষকেরা অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উন্নয়নশীল দেশে গাভির ওলান স্বাস্থ্য নিয়ন্ত্রণ ও অভিজ্ঞতা বিনিময়’ শীর্ষক এই কর্মশালায় ১৫টি প্রবন্ধ উপস্থাপন করা হবে।এ ছাড়া কর্মশালায় অংশ নেওয়া দেশি-বিদেশি বিশেষজ্ঞরা বাংলাদেশে গাভির ওলান স্বাস্থ্য কর্মসূচি সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরবেন।