দুই দিনব্যাপী ইয়ুথ পার্লামেন্ট আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বুধবার থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১২। এ বছর পার্লামেন্টের বিষয়বস্তু ‘তরুণদের ক্ষমতায়ন, চাকরি এবং উদ্যোগ’।রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। কাল বৃহস্পতিবারও একই স্থানে, একই সময়ে অনুষ্ঠান চলবে।সম্মেলন সামনে রেখে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট ২০১২। এ সময় সংগঠনের সভাপতি জি এম রাব্বানী, সহসভাপতি ফিরোজ হাসান এবং ইয়ুথ ফোরামের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজীনা নওশিন উপস্থিত ছিলেন।রাব্বানী জানান, এ বছর পার্লামেন্টের স্লোগান হচ্ছে ‘লিডার্স অব টুমরো, পার্টনার্স অব টুডে’।