দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আইন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাগেরহাটে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্য মেলা। গতকাল সোমবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে মেলার উদ্বোধন করেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী।
পরে ‘তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নের দায়িত্ব সকলের’ শীর্ষক আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য চৌধুরী আবদুর রব।
বক্তারা বলেন, তথ্য জানা না থাকলে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে নারীরা বেশি দুর্ভোগে পড়েন। অনেক ক্ষেত্রে দেখা যায়, তথ্য না জানার কারণে অনেকে দুর্ভোগ ও দুর্নীতির শিকার হন।
জেলা প্রশাসন ও সনাকের বাগেরহাট যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এতে সরকারি-বেসরকারি ২১টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।