দুই দিনব্যাপী ফুল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে উৎপাদিত ফুল নিয়ে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনব্যাপী ‘ফ্লাওয়ার ফেস্ট’ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩০ মার্চ। দেশি ফুলের বৈচিত্র্যের সঙ্গে মানুষের পরিচয় বাড়ানো, ফুলের সামগ্রিক ব্যবহার বৃদ্ধি এবং দেশি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি (বিএফএস) এ মেলার আয়োজন করেছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বিএফএস আয়োজিত এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএফএসের সভাপতি আবদুর রহিম বলেন, বর্তমানে দেশে ২৩ জেলায় ৮-১০ হাজার হেক্টর জমিতে ফুল চাষ হচ্ছে। ফুল চাষে ১৫-১৬ হাজার কৃষক সরাসরি জড়িত। প্রায় ২০ লাখ মানুষ ফুল চাষ ও ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন।