দুই দিনে দুজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত দুই দিনে পৃথক ঘটনায় দুজন মারা গেছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দারুস সালাম থানার এসআই আবদুস সালাম বলেন, গতকাল শনিবার সকাল আটটার দিকে গাবতলীতে গাড়ির ধাক্কায় মারা যান অজ্ঞাতনামা এক নারী (৪০)। তবে কোন গাড়ির ধাক্কায় ওই নারী নিহত হয়েছেন তা জানা যায়নি। নিহত নারীর পরনে ছিল খয়েরি রঙের ফুলহাতা জ্যাকেট এবং নীল ও সাদা রঙের দুটি সালোয়ার।এদিকে গত শুক্রবার রাতে আদাবর থানার জাপান গার্ডেন সিটির একটি ফ্ল্যাট থেকে আফরোজা আক্তার (১৪) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে কিশোরী আত্মহত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। আদাবর থানার এসআই আখতার হোসেন বলেন, আফরোজা ওই ফ্ল্যাটের গৃহকর্মী ছিল। তার মা রহিমা বেগম পুলিশকে জানান, তাঁর মেয়ে প্রায়ই আত্মহত্যার কথা বলত। ধারণা করা হচ্ছে, আফরোজা মানসিক রোগী ছিল। তার গ্রামের বাড়ি নীলফামারীতে। বাবা আবুল কালাম আজাদ।