দুই দিনে সাত লাখ টাকার ভারতীয় বিড়ি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা প্রায় সাত লাখ টাকা মূল্যের ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল গত দুই দিনে এগুলো জব্দ করে।বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা একটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শ্রীসূর্য গ্রামে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে এক লাখ ৪৮ হাজার টাকা মূল্যের চার হাজার ৯৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। পরে অটোরিকশাসহ বিড়িগুলো জব্দ করা হয়। আগের দিন বৃহস্পতিবার সকাল সাতটার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লুয়াইউনি চা-বাগানের কাছে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা দামের ১৭ হাজার ৬৮০ প্যাকেট বিড়ি পাওয়া যায়। এসব ঘটনায় গাড়ির চালকেরা পালিয়ে যান।বিজিবির ৪১ ব্যাটালিয়নের জুড়ী কোম্পানি সদর ক্যাম্পের অধিনায়ক সুবেদার এজাজুল হক বিড়ি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।